এই পণ্য সম্পর্কে
জনপ্রিয়তার দিক থেকে লইট্টা শুটকির পরেই বাঙালির পছন্দ ছুরি শুঁটকি। কিন্তু অতিরিক্ত লবন, ক্ষতিকর রাসায়নিক ও প্রিজারভেটিভ এর ভয়ে অনেকেই এই সুস্বাদু শুটকির স্বাদ নেয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ফ্রেশ টুডে আপনাদের জন্য নিয়ে এসেছে সরাসরি কক্সবাজার থেকে সংগৃহিত তাজা বাছাই করা সেরা মাছ থেকে তৈরী অর্গানিক ছুরি শুঁটকি
কেন কিনবেন ফ্রেশ টুডে এর ছুরি শুঁটকি?
• মাথা ও লেজ ফেলে সম্পূর্ণ রূপে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করা থাকায় আপনার পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই
• সকল প্রকার রাসায়নিক, DDT , কীটনাশক ও ক্ষতিকর প্রিজারভেটিভ মুক্ত অর্গানিক শুঁটকি
• কক্সবাজার থেকে সরাসরি বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটি মাছ থেকে প্রাকৃতিক ভাবে শুকানো হয়
• আধুনিক ড্রায়িং মেশিন এবং সেফটি নেট এর ব্যবহার থাকায় পোকামাকড় ও ধুলাবালি মুক্ত
কেন খাবেন সামুদ্রিক ছুরি শুঁটকি?
• উচ্চ মাত্রার ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হার্ট এর স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ এ সহায়তা করে
• প্রোটিন এর চমৎকার উৎস তাই পেশী গঠন এবং বাচ্চা দের শারীরিক বিকাশে সহায়তা করে
• ক্যালসিয়াম, জিঙ্ক, আয়োডিন এবং ফসফরাস এ ভরপুর হওয়ায় রোগ প্রতিরোধ করতে এবং হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে
• ভিটামিন বি-১২ রক্ত স্বল্পতা রোধ করতে সহায়তা করে
রান্নার প্রস্তুতি
ফ্রেশ টুডে এর প্রিমিয়াম ছুরি শুঁটকি বিশেষভাবে পরিষ্কার ও প্রক্রিয়াজাত হওয়ায় আপনার আঁশ পরিষ্কার করা, কাটা বাছার ঝামেলা কিন্তু একদম ই নেই। শুধুমাত্র প্যাকেট খুলে পরিমান মতো শুঁটকি গরম পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন রান্নায় ।
সংরক্ষণ পদ্ধতি
প্যাকেট খুলে আপনার প্রয়োজন মতো পরিমান শুঁটকি রান্নার জন্য বের করে বাকিটা এয়ারটাইট বক্স এ করে ডিপ ফ্রিজ এ সংরক্ষণ করুন। এতে করে কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ইনফেকশন এর ভয় থাকবেনা এবং অন্য খাবার এ গন্ধ হওয়ার সম্ভাবনা ও থাকবেনা ।
ধোঁয়া ওঠা এক প্লেট গরম ভাত এর সাথে ছুরি শুঁটকি ভুনা অথবা বেশি করে পেঁয়াজ, রসুন মরিচ দিয়ে পাটায় বাটা ভর্তা, ফ্রেশ টুডে হোক আপনার কিচেন পার্টনার