বাঙালির পছন্দের তালিকায় চ্যাপা শুঁটকি সবার উপরে। ফ্রেশ টুডে আপনাদের জন্য নিয়ে এসেছে কোনো রকম রাসায়নিক কিংবা কেমিক্যাল মুক্ত প্রিমিয়াম চ্যাপা শুঁটকি।
কেন কিনবেন ফ্রেশ টুডে এর চ্যাপা শুঁটকি ?
· ১০০% অর্গানিক
· বাছাইকৃত তাজা পুঁটি মাছ থেকে তৈরী
· সনাতনী উপায়ে কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়া তৈরী
· ভ্যাকুয়াম সিলিং প্যাকেজিং এর কারণে ছত্রাক আক্রমণ বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই
রান্নার প্রস্তুতি
ফ্রেশ টুডে এর চ্যাপা শুঁটকি বিশেষভাবে পরিষ্কার ও প্রক্রিয়াজাত হওয়ায় আপনার আঁশ পরিষ্কার করা, কাটা বাছার ঝামেলা কিন্তু একদম ই নেই। শুধুমাত্র প্যাকেট খুলে পরিমান মতো শুঁটকি নরমাল তাপমাত্রার পানিতে কিছুক্ষন ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ব্যবহার করতে পারবেন রান্নায় ।
চ্যাপা শুঁটকি হতে পারে আপনার দৈনন্দিন খাদ্য তালিকার নিয়মিত সঙ্গী
· উচ্চ মাত্রার প্রোটিন ও খনিজ উপাদান থাকায় আপনার পরিবারের পুষ্টি চাহিদা পুরন করে
· সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হওয়ায় একদম নিরাপদ
· জিংক, আয়োডিন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড় গঠনে সহায়ক
· ভিটামিন বি-১২ রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে
· উচ্চ রক্ত চাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
সংরক্ষণ পদ্ধতি
প্যাকেট খুলে আপনার প্রয়োজন মতো পরিমান শুঁটকি রান্নার জন্য বের করে বাকিটা এয়ারটাইট বক্স এ করে ডিপ ফ্রিজ এ সংরক্ষণ করুন। এতে করে কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ইনফেকশন এর ভয় থাকবেনা এবং অন্য খাবার এ গন্ধ হওয়ার সম্ভাবনা ও থাকবেনা ।
লাল মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে পাটায় বাটা চ্যাপা শুঁটকি ভর্তা হোক কিংবা বেশি করে রসুন দিয়ে লাল চ্যাপা শুঁটকি ভুনা, ফ্রেশ টুডে আছে আপনার রান্না ঘরের কাজ আরো সহজ করার পাশাপাশি আপনার পরিবারের পুষ্টি জোগাতে আপনার পাশে