এই পণ্য সম্পর্কে
উপকরন ও পরিমাণঃ একটা হাঁস, এক কেজি বা বেশী (চমড়া সহ) পেঁয়াজ কুঁচি, এক কাপ। দারুচিনি,৪/৫ পিস। আদা বাটা, তিন টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ লাল মরিচ বাটা, এক চা চামচ (ঝাল বুঝে) হলুদ বাটা, এক চা চামচের কিছু কম। পরিমাণ মত লবণ (প্রথমে কম লবনেই শুরু করতে হবে) পরিমাণ মত তেল। পানি (অতিরিক্ত কিছু পানি গরম করে রাখাই উত্তম)
বিশেষ মশলা মিক্স বাটা: জয়ত্রি, সামান্য। জিরা, পরিমান মত। এলাচি, মাঝারি ৫-৬ টা লবঙ্গ, ৮-১০ টা শুকনা মরিচ, ৩-৪ টা মাঝারি তেজপাতা, দুইটা। পাঁচ ফোঁড়ন পরিমান মত। গোল মরিচ গুড়া, দুই চিমটি আপনি আপনার মত মসলা কম বেশি দিয়ে রান্না করতে পারেন।
প্রস্তুত প্রণালীঃ ১ কেজি+ ওজনের হাঁস ১ টি।
পরিস্কারঃ হাঁসের লোম পরিস্কার করতে হালকা আগুনে পুড়িয়ে নিতে হয় এবং একটা একটা করে বেছে বেছে লোম কুপ গুলো তুলে নিতে হয়। পুরো কাজটা সাবধানে করতে হবে, হাত ও শরীরের যত্ন নিতে হবে আগে, সামান্য ভুল করা চলবে না। হাঁস কাটার মধ্যেও একটা ব্যাপার আছে, হাড় গোড় দেখে কাটতে হয়। এতে মাংস গুলো সঠিকভাবে থাকে।
মুল রান্নাঃ কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুঁচি দিন, সাথে দিন সামান্য লবন এবং দারুচিনি। ভাঁজুন, আগুন মাধ্যম আঁচে রাখুন। পেঁয়াজ কুঁচি একটু হলদে হয়ে এলে আদা ও রসুন বাটা দিন এবং ভাঁজুন। এবার লাল মরচ গুড়া এবং হলুদ গুড়া দিন। এক কাপ পানি দিন এবং ভাল করে মিশিয়ে নিন। ভাল করে কষিয়ে তেল উপরে উঠিয়ে নিন। তেল উপরে উঠে গেলে ধুয়ে রাখা হাঁসের মাংস নিন। এবং দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। আগুন মাধ্যম আঁচে থাকবে। কিছুক্ষন পরে এক কাপ গরম পানি দিন এবং আবারো মিশিয়ে নিন। মাংস নরম না হলে আরো এক কাপ পানি দিতে পারেন এবং আগুন মাধ্যম আঁচে রেখে ঢাকনা দিন। চুলার ধার ছেড়ে যাবেন না, মাঝে মাঝে নাড়িয়ে দিন। তবুও মাংস নরম না হলে আবার পানি (গরম) দিতে পারেন। হ্যাঁ, এবার বিশেষ মশলা মিক্স দিয়ে দিন এবং ভাল করে নাড়িয়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রাখুন আরো কিছু সময়। ঝোল কেমন রাখবেন সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিন। তবে এই অবস্থায় ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন, না লাগলে ওকে বলে আগে বাড়ুন। চুলা থেকে নামিয়ে কিছু সময়ের জন্য রাখুন। আহ, দারুন। হাঁসের মাংসের স্বাদ নিতে চাইলে কালিয়ার বিকল্প নেই! একদিন হালকা একটু কষ্ট করে করেই দেখুন না! হাঁসের মাংসের সাধারন রান্নাতো অনেক খেলেন এবার একটু ভিন্ন করে দেখুন। আমাদের রান্না করা হাঁসের কালিয়া খেয়ে দেখুন একদিন।